হামের প্রাদুর্ভাব: একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৪ শিশুর। হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০০টি শিশু। অর্থাৎ চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৪ শিশু মারা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৮১ শিশু। এছাড়া হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪১ শিশু। অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী। যাদের মধ্যে ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু