ডেঙ্গুতে মৃত্যু গত বছরকে ছাড়িয়ে গেলো

ডেঙ্গুতে মৃত্যু গত বছরকে ছাড়িয়ে গেলো
বিশেষ প্রতিনিধি

চলতি বছর ভয়ানক রূপ নিয়েছে ডেঙ্গু। গত বছরের তুলনায় রোগী শনাক্ত আরও কয়েকদিন আগেই ছাড়িয়ে গেছে। এবার মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে গেলো গত বছরের হিসাব।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, আজ (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৭ জন। গত বছর অর্থাৎ ২০২৫ সালে একই সময়ে মৃতের সংখ্যা ছিল ১৫০। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন রোগী বেশি মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আর শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৩ জন। চলতি বছর একদিনের হিসেবে যা সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিলেন ৪৯ হাজার ৩৭৫ জন। চলতি বছর একই সময় পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৫৭০ জন। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছর ৪ হাজার ১৯৫ জন রোগী বেশি শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে সামনের দিনগুলোতে আরও মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে।

ডেঙ্গুমুক্ত ক্যাম্পাসের দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের র্যালি