ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে নয়জন মারা গেছেন। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের আটদিনে মোট ৩৩ জন মারা গেছে।
এ ছাড়া, জানুয়ারি দুইজন ও ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্ট মাসে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪৫ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
এছাড়া, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩ হাজার ২১৮ জন।

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, সবাইকে অংশ নিতে আহ্বান প্রধানমন্ত্রীর