হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১২২৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১২২৭
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রবিবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুই শিশু এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে শিশু মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৭৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ২৮০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ২ লাখ ৪৪ হাজার ৫৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৭০৩ শিশু। একই সময়ে মোট ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/