ক্যানসার চিকিৎসায় বড় সাফল্য, টিকা নিয়ে সুখবর

সিজেডএন ডেস্ক

মারণব্যাধি ক্যানসারের চিকিৎসায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। তাদের তৈরি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ (mRNA) টিকা ‘ইনটিসমেরান’ মেলানোমা বা ত্বকের ক্যানসার রোগীদের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। ইমিউনোথেরাপির পরিচিত ওষুধ ‘পেমব্রোলিজুমাব’-এর সঙ্গে এ টিকা যৌথভাবে প্রয়োগ করে রোগীদের শরীরে ক্যানসার ফিরে আসা কিংবা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ৪২ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে।
বিশ্বজুড়ে পরিচালিত এ গবেষণার তৃতীয় ধাপের ফল ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ইএসএমও) বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা রয়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, সমন্বিত এ চিকিৎসা শুরুর দুই বছর পার হওয়ার পরও প্রায় ৮২ শতাংশ রোগীর শরীরে ক্যানসার আর নতুন করে ফিরে আসেনি। একই সময়ে প্রায় ৮৮.৫ শতাংশ রোগীর ক্যানসার দূরবর্তী অন্য কোনো অঙ্গে ছড়িয়ে পড়া থেকেও মুক্ত ছিল।
চিকিৎসাবিজ্ঞানীদের মতে, ক্যানসার চিকিৎসায় এ সাফল্য নতুন আশার আলো জ্বালিয়েছে। সাধারণত প্রতিটি রোগীর ক্যানসার কোষের ধরণ ও জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিশেষভাবে এ টিকা তৈরি করা হয়। ফলে শরীরের নিজস্ব রোগপ্রতিরোধ ব্যবস্থা খুব সহজেই নির্দিষ্ট ক্যানসার কোষগুলোকে চিনে নিয়ে সেগুলোর ওপর আক্রমণ চালাতে পারে।
গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ অগ্রগতি যেন উড়োজাহাজের প্রথম উড্ডয়নের মতো। অধ্যাপক জর্জিনা আরও বলেন, এ সফলতার প্রভাব শুধু ত্বকের ক্যানসার বা মেলানোমাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ক্যানসারের সার্বিক চিকিৎসাপদ্ধতিকেই বদলে দিতে পারে।
তবে বিজ্ঞানীরা বলেছেন, এ ফলাফল নির্দিষ্ট এক ধরণের ক্যানসারের চিকিৎসায় পাওয়া গেছে। তাই এটি সব ধরনের ক্যানসার নিরাময় করবে- এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো যাবে না। টিকাটির চূড়ান্ত কার্যকারিতা, দীর্ঘমেয়াদী প্রভাব এবং অন্যান্য জটিল ক্যানসারে এটি কতটা কাজ করবে, তা নিশ্চিত হতে আরও বিস্তৃত গবেষণা ও পরীক্ষার প্রয়োজন রয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে, ভবিষ্যতে ঢালাও চিকিৎসার দিন শেষ হয়ে প্রতিটি রোগীর শরীরের ধরণ ও ক্যানসারের বৈশিষ্ট্য অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা দেওয়ার পথ সুগম হবে।