শিরোনাম

খুব সহজেই তৈরি করে নিন জিরাপানি

সাবিকুন নাহার রিংকি
খুব সহজেই তৈরি করে নিন জিরাপানি
জিরাপানি । ছবি : সংগৃহীত

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন সহজ ও স্বাস্থ্যকর পানীয়। এমন সময় ঘরেই তৈরি করা যেতে পারে সুস্বাদু ও সতেজ জিরা পানি, যা যেমন স্বস্তি দেয়, তেমনি হজমেও সহায়ক।

উপকরণ:
ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, তেঁতুলের ক্বাথ ৩ চা-চামচ, লেবুর রস ২ চা-চামচ, চিনি ও বিট লবণ স্বাদমতো, পানি ৫০০ মিলিলিটার এবং পরিবেশনের জন্য কিছু বরফ।

প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি ব্লেন্ডারে বরফ ছাড়া সব উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ হলে গ্লাসে কয়েকটি বরফের টুকরা দিন। এরপর তৈরি করা জিরা পানীয় ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা।
এই পানীয়টি শুধু গরমে তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে রাখে সতেজ ও হালকা। ঘরোয়া এই সহজ রেসিপি গ্রীষ্মের দিনে হতে পারে পরিবারের সবার পছন্দের তালিকায়।

/এসএনআর/