শিরোনাম

সহজেই বানিয়ে নিন বেলের শরবত

নিজস্ব প্রতিবেদক
সহজেই বানিয়ে নিন বেলের শরবত

উপকরণ যা যা লাগবে :

পাকা বেল ১টি
ঠান্ডা পানি ২–৩ কাপ
চিনি বা গুড় ৩–৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)
এক চিমটি লবণ
বিট লবণ আধা চা-চামচ (ঐচ্ছিক)
লেবুর রস ১–২ চা-চামচ (ইচ্ছামতো)
প্রস্তুত প্রণালি :
প্রথমে পাকা বেলটি ভেঙে ভেতরের নরম শাঁস আলাদা করে নিন। এরপর একটি পাত্রে শাঁস নিয়ে তার সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে হাত বা চামচ দিয়ে ভালোভাবে চটকে নিন, যাতে শাঁস পুরোপুরি পানির সঙ্গে মিশে যায়।
তারপর মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে বীজ ও আঁশ আলাদা করে ফেলুন। ছেঁকে নেওয়া রসে এবার চিনি বা গুড়, এক চিমটি লবণ ও বিট লবণ দিন। চাইলে স্বাদ বাড়াতে লেবুর রসও মিশিয়ে নিতে পারেন।
সব উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু ও শীতল বেলের শরবত।

/এসএনআর/