শিরোনাম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোড়া আমের কাজির রেসিপি জেনে নিন

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোড়া আমের কাজির রেসিপি জেনে নিন

গ্রীষ্মের কাঁচা আম মানেই টক-ঝাল নানা পদ। তবে চট্টগ্রামের ঘরোয়া রান্নায় বিশেষভাবে জনপ্রিয় একটি আইটেম হলো পোড়া আমের টক, যা সাধারণ উপকরণে তৈরি হলেও স্বাদে একেবারেই অনন্য। গরম ভাতের সঙ্গে এই টক যেন এনে দেয় গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া।
যা যা লাগবে
কাঁচা আম: ১টি
রসুন কুচি: ১ টেবিল চামচ
শুকনা মরিচ: ২টি
লবণ: স্বাদমতো
মরিচের গুঁড়া: আধা চা-চামচ
শর্ষের তেল: ১ চা-চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে কাঁচা আম ও রসুন চুলায় বা খোলা আগুনে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, যাতে একটি ধোঁয়াটে ঘ্রাণ তৈরি হয়। এরপর শুকনা মরিচ হালকা ভেজে নিন। পোড়া রসুন, ভাজা শুকনা মরিচ, লবণ, মরিচের গুঁড়া ও শর্ষের তেল একসঙ্গে নিয়ে মেখে নিন। এবার পোড়া আমের খোসা ও বিচি ফেলে দিয়ে নরম অংশ ভালোভাবে চটকে নিন।সব উপকরণ একসঙ্গে মিশিয়ে প্রয়োজন অনুযায়ী অল্প পানি যোগ করে টকের ঘনত্ব ঠিক করুন।
পরিবেশন
প্রস্তুত এই পোড়া আমের টক গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়।চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী রেসিপি সহজ হলেও এর ধোঁয়াটে টক-ঝাল স্বাদ যে কোনো ভোজনরসিকের মন জয় করতে সক্ষম।

/এসএনআর/