৩১ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৩১ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
ছবি: এআই

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধের সময় কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।

১৯১৮ - এ বছর সারা বিশ্বে ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে ২ লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ - অস্ট্রিয়ার বিপ্লবী জনগণ অস্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। ফলে অস্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন।

১৯৩৬ - কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।

১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।

১৯৫৮ - সাবেক সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বরিস লিওনিদোভিচ পাস্তেরনাক নোবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।

১৯৬৬ - বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।

১৯৭২ - ঢাকায় মেজর (অব.) এম এ জলিল এবং আ স ম আবদুর রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত।

১৯৮৪ - ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন।

১৯৮৮ - চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুক চাঞ্চল্য সৃষ্টি করেন।

১৯৯৪ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেইজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৯ - ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার।

জন্ম

১৪৪৮ - জন অষ্টম পালাইওলগস; বাইজেন্টাইন সম্রাট।

১৭৯৫ - জন কিটস; ইংরেজি সাহিত্যের একজন রোম্যান্টিক কবি।

১৮২৮ - জোসেফ শোয়ান; রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক।

১৮৩৫ - এডলফ ভন বাইয়ের; নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৮৭৫ - সর্দার বল্লভভাই পটেল; ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়।

১৮৮০ - বীরেন চট্টোপাধ্যায়; ভারতীয় বাঙালি কমিউনিস্ট বিপ্লবী।

১৮৮৭ - চিয়াং কাইশেক; চীনের রাষ্ট্রনায়ক।

১৮৯৫ - বি. এইচ. লিডডেল্‌হার্ট; ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্ত্বিক।

১৯২৫ - জন পোপলে; নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৯৪৪ - কিংকি ফ্রিড্‌ম্যান; মার্কিন সংগীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।

১৯৪৬ - স্টিফেন রেয়া; আইরিশ অভিনেতা।

১৯৬৩ - দুঙ্গা; ব্রাজিল ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ।

১৯৭৬ - গুতি; স্প্যানিশ ফুটবলার।

১৯৮২ - জাস্টিন চ্যাটওয়িন; কানাডিয়ান অভিনেতা।

২০০০ - ওয়িলও স্মিথ; আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু

১৭৪৪ - লিওনার্দো লিও; ইতালীয় সুরকার।

১৭৯৩ - জ্যাকুইম পিয়ে; ফরাসি উগ্রপন্থি নেতা।

১৯২৫ - মাক্স লিন্ডার; ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯২৬ - হ্যারি হুডিনি; হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি।

১৯৬০ - এইচ. এল. ডেভিস; মার্কিন ঔপন্যাসিক ও কবি।

১৯৭৫ - শচীন দেববর্মণ; বাঙালি সংগীত পরিচালক, সুরকার, লোকসংগীত শিল্পী।

১৯৮৪ - ইন্দিরা গান্ধী; ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী।

১৯৮৬ - রবার্ট সেন্ডারসন মুল্লিকেন; নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯৮৭ - রাজচন্দ্র বসু; প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ।

২০০২ - সিদ্ধার্থ ঘোষ; ভারতীয় বাঙালি কল্পবিজ্ঞান লেখক।

২০০৬ - অমৃতা প্রীতম; পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি।

২০১৩ - জেরার্ড ডি ভিলিয়ার্স; ফরাসি সাংবাদিক ও লেখক।

২০২০ - কনারি; ‘জেমস বন্ড’ স্কটিশ অভিনেতা খ্যাত অভিনেতা শন।

/জেএইচ/