৩০ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৩০ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
ছবি: এআই

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৬৪ - অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজার মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ - হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সূচনা হয়।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করে তুরস্ক।

১৯১৮ - অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।

১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন ‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়।

১৯২২ - ইতালির ফ্যাসিবাদী শাসক হিসেবে পরিচিত বেনিতো মুসোলিনি মন্ত্রিসভা গঠন করেন।

১৯৪৫ - জাতিসংঘের সদস্যপদ লাভ করে ভারত।

১৯৫২ - ঢাকায় ‘এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ - স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন। তিনিই প্রথম মাউন্ট এভারেস্টে পদার্পণ করেন।

১৯৭৩ - হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করে কেনিয়া।

১৯৮৩ - পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২০০ মানুষের প্রাণহানি ঘটে।

১৯৯১ - যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত প্রেসিডেন্টের উপস্থিতিতে মাদ্রিদে ইসরায়েলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৯২ - ৩৬০ বছর পর পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা স্বীকার করে নেয় রোমান ক্যাথলিক চার্চ।

জন্ম

১৭৩৫ - জন অ্যাডামস; মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।

১৮৮৭ - সুকুমার রায়; বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার।

১৮৯৫ - গারহার্ড ডোমাগ; নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগতত্ত্ববিদ ও জীবাণুবিদ।

১৮৯৫ - ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস; নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।

১৮৯৬ - রুথ গর্ডন; মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার।

১৯০০ - রাগনার গ্রানিট; নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ সুইডিশ শারীরবিজ্ঞানী।

১৯০১ - খান মোহাম্মদ মঈনউদ্দীন; বাংলাদেশি কবি ও সাহিত্যিক।

১৯০১ - সুধীন্দ্রনাথ দত্ত; বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি।

১৯০৮ - পিটার স্মিথ; ইংরেজ ক্রিকেটার।

১৯০৯ - হোমি জাহাঙ্গীর ভাবা; ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী।

১৯২৬ - রফিকউদ্দিন আহমদ; তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ।

১৯২৮ - ড্যানিয়েল নাটান্স; নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রো জীববিজ্ঞানী।

১৯৩৯ - লেল্যান্ড এইচ হার্টওয়েল; নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।

১৯৪১ - টেওডর ডব্লিউ. হানসচ; নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৪৬ - বদিউল আলম; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।

১৯৬০ - দিয়েগো ম্যারাডোনা; আর্জেন্টিনার ফুটবলার।

১৯৬২ - কোর্টনি ওয়ালশ; ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও কোচ।

১৯৬৩ - মাইক ভেলেটা; অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৬৪ - হুমায়ূন কবীর ঢালী; বাংলাদেশি শিশু সাহিত্যিক।

১৯৬৬ - আবু মুসআব আল-যারকাউয়ি; জর্ডানের সশস্ত্র বিদ্রোহী নেতা।

১৯৮৭ - জুনায়েদ সিদ্দিকী; বাংলাদেশি ক্রিকেটার।

১৯৮৮ - জানেল প্যারিস; আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৯৯১ - শেন ডোরিচ; ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

মৃত্যু

১৫০১ - নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়; উজবেক কবি ও চিন্তানায়ক।

১৬২৬ - ওয়লেব্ররড স্নেল; ডাচ (নেদারল্যান্ড) জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।

১৭৭৫ - তৃতীয় ওসমান; তুর্কি সুলতান।

১৮৮৩ - দয়ানন্দ সরস্বতী; ভারতীয় হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা।

১৮৯৩ - জন অ্যাবট; কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।

১৯৬১ - লুইজি ইনাউডি; ইতালীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।

১৯৬৮ - কনরাড রিক্টার; মার্কিন ঔপন্যাসিক।

১৯৬৯ - ভিক রিচার্ডসন; অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৭৪ - বেগম আখতার; ভারতীয় শাস্ত্রীয় সংগীতের স্বনামধন্য গায়িকা।

১৯৭৫ - গুস্টাফ লুটভিগ হের্ৎস; নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৯৮৫ - ফজলে লোহানী; বাংলাদেশি সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব।

১৯৮৮ - তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী); প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব।

২০০৬ - ক্লিফোর্ড গার্টস; মার্কিন নৃবিজ্ঞানী।

২০১০ - হ্যারি মুলিসচ; ডাচ লেখক, কবি ও নাট্যকার।

/জেএইচ/