১৩ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১৩ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

খ্রিষ্টপূর্ব ৫৩৯ - ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করেন ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস।

৬৩৫ - সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ।

১৫৫৬ - মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা।

১৭৭০ - উপমহাদেশে তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।

১৭৯২ - মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮১৫ - ইউরোপের সিসিলির রাজা জোযামিন মোরাটের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৮৮৪ - ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সর্বজনীন মেরু মধ্যরেখা হিসেবে গৃহীত হয়।

১৯২৩ - আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।

১৯৪৩ - প্রথম বিশ্বযুদ্ধে সহযোগী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতালি।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল জোসেফ টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর সহায়তায় জার্মানির দখলে থাকা যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।

১৯৯০ - ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লি দাক থো মৃত্যুবরণ করেন।

১৯৯৯ - ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

২০০১ - ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলা হয়। এতে সব আতঙ্কবাদী সমেত মোট ১৫ জনের মৃত্যু।

২০০২ - বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।

২০০৬ - শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।

২০২০ - বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ’ জারি করা হয়।

জন্ম

১৮২১ - রুডল্ফ ফিরখো; জার্মান চিকিৎসক, নৃবিজ্ঞানী, রোগ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, লেখক, সম্পাদক ও রাজনীতিক।

১৯১১ - অশোক কুমার; ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯২৫ - লেনি ব্রুস; মার্কিন স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, সামাজিক সমালোচক ও বিদ্রুপাত্মক রচয়িতা।

১৯২৫ - মার্গারেট থ্যাচার; যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। তাকে লৌহ মানবী বলা হয়।

১৯৩৯ - মেলিন্ডা ডিলন; মার্কিন অভিনেত্রী।

১৯৪১ - পল সাইমন; আমেরিকান সংগীতজ্ঞ, গায়ক ও গীতিকার।

১৯৪৮ - নুসরাত ফতেহ আলি খান: পাকিস্তানি সংগীত শিল্পী। কাওয়ালির জন্য বিশেষ পরিচিত।

১৯৬২ - কেলি প্রেস্টন; আমেরিকান অভিনেত্রী।

১৯৭১ - সাশা ব্যারন কোহেন; ব্রিটিশ অভিনেতা, কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার।

১৯৮০ - সোনালি চৌধুরী; বাঙালি ভারতীয় অভিনেত্রী।

১৯৯০ - পূজা হেগড়ে; ভারতীয় অভিনেত্রী।

১৯৯২ - রিয়া শর্মা; ভারতীয় সমাজকর্মী ও ইউনিসেফ গ্লোবাল গোলস পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়।

১৯৯৩ - টিফানি ট্রাম্প; ক্যালিফোর্নিয়ার নারী মডেল ও ডোনাল্ড ট্রাম্পের কন্যা।

১৯৯৪ - লিটন দাস; বাংলাদেশি ক্রিকেটার।

১৯৯৫ - অহনা কৃষ্ণা; ভারতীয় অভিনেত্রী এবং সংগীতশিল্পী।

১৯৯৫ - পার্ক জিমিন; দক্ষিণ কোরীয় গায়ক, সংগীত-রচয়িতা এবং নৃত্যশিল্পী।

মৃত্যু

৫৪ - ক্লডিয়াস; ৪১ থেকে ৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত রোমান সম্রাট।

১২৮২ - নিচিরেন; জাপানি বৌদ্ধ পণ্ডিত।

১৮২২ - আন্তেনিও কানোভা; ইতালীয় ভাস্কর।

১৮৮২ - জোযেফ আর্থার গোবিনো; ফরাসি দার্শনিক ও লেখক।

১৯০৯ - ফ্রান্সিসকো ফেরার ই গার্দিয়া; স্প্যানিশ মুক্ত চিন্তাবিদ এবং নৈরাজ্যবাদী।

১৯১১ - ভগিনী নিবেদিতা; (আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল), অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত ভারত হিতৈষী সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা।

১৯১৯ - কার্ল অ্যাডলফ গেজেলরুপ; ডেনিশ কবি, ঔপন্যাসিক এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৬৪ - গোলাম মোস্তফা; বাঙালি কবি।

১৯৬৬ - ক্লিফটন ওয়েব; মার্কিন অভিনেতা, নৃত্যশিল্পী, ও গায়ক।

১৯৭১ - আবদুল মোনেম খান; পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯৮৭ - কিশোর কুমার; ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক।

১৯৮৭ - অমলেন্দু বিশ্বাস; বাংলাদেশি যাত্রা অভিনেতা ও পরিচালক।

১৯৮৭ - ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন; মার্কিন পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৯০ - লি ডাক থো; ভিয়েতনামের বিপ্লবী, জেনারেল, কূটনীতিবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।

২০০২ - ইলা মিত্র; বাঙালি মহীয়সী নারী, তেভাগা আন্দোলনের নেত্রী।

২০০৪ - নিরূপা রায়; ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

২০০৬ - প্রতিভা বসু; ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক।

২০১৩ - চিত্তরঞ্জন মাইতি; বাঙালি সাহিত্যিক।

২০১৬ - ভূমিবল অতুল্যতেজ; থাইল্যান্ডের রাজা।

২০১৬ - দারিও ফো; ইতালির নোবেলজয়ী নাট্যকার।

২০২০ - রশীদ হায়দার; একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।

/জেএইচ/