বাহরাইনে নিহত প্রবাসী গিরিশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
সিলেট সংবাবদাতা

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১২: ০০

মরদেহ সৎকারের জন্য সরকারের পক্ষে ৩৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সিটিজেন জার্নাল
বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে বুধবার (১৫ এপ্রিল) সকালে সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরকালে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, বিদেশগামী সব কর্মীকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান রইলো। এতে আপনরা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পাবেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রবাসে কর্মরত সব বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতা এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।

/এফআর/

তেল ফুরিয়ে যাওয়ায় মাঝপথেই থেমে গেলো বাস