শিরোনাম

ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা ৫ দিন বন্ধ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা ৫ দিন বন্ধ
ওমান ও বাংলাদেশের পতাকা

ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। নতুন ভবনে মাসকাটে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি স্থানান্তরিত হওয়ার কারণে ৫ দিন কন্স্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, মাস্কাট-এর চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তরিত হবে। দূতাবাস ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কন্স্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।’

এতে আরও বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বর থেকে নতুন চ্যান্সারি ভবনে নিয়মিত কন্স্যুলার সেবা প্রদান করা হবে। নতুন চ্যান্সারির ঠিকানা হলো: বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্লট নম্বর ৫৪৬ (ইউনিট ০০১ ও ইউনিট ০০২), ভিলা নম্বর ৩১২৬ (এ ও বি), স্ট্রিট নম্বর ৩০৪০, আল সারুজ, বাউশার, ওমান সালতানাত।’

/জেএইচ/