৬৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

৬৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
সিটিজেন ডেস্ক

সাজা শেষে ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ফেরত পাঠানো বন্দিদের নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১২৭ জন বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানোদের মধ্যে ছিলেন ৬৪ জন বাংলাদেশি। এছাড়াও ২১ জন মিয়ানমারের, ১৪ জন ভারতীয়, ১২ জন পাকিস্তানি, ৬ জন নেপালি, ৬ জন ভিয়েতনামি এবং একজন করে থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।
সব বন্দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-২ এবং সিনাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, নির্যাতন আইন, বিপজ্জনক মাদক আইন ১৯৫২, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩সহ বিভিন্ন অপরাধে সাজা ভোগ শেষ করার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো সব বন্দির নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনোভাবেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।