শিরোনাম

আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী
নুরুল হক নুর

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ভুক্তভোগী এসব প্রবাসীদের বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নুরুল হক নুর বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত। কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

/জেএইচ/