দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৭৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৭৪ বাংলাদেশি

সমুদ্র পথে গ্রিস ও ইতালি যাবার সময় লিবিয়ায় আটক ১৭৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছান তারা। তাদের নিরাপদ প্রত্যাবাসনে সহায়তায় করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

জানা গেছে, দেশে ফেরত আসা এসব প্রবাসীদের বয়স ১৮ থেকে ২৫। তাদের প্রথমে ওমরা ভিসায় সৌদি আরবে নেওয়া হয়। পরে সেখান থেকে কুয়েত ও মিশর হয়ে পাঠানো হয় লিবিয়ায়। তবে লিবিয়া থেকে সমুদ্র পথে গ্রিস ও ইতালি যাবার সময় আটক হন তারা।

পরবর্তীতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের যৌথ সহায়তায় লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার তাদের দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এদিকে, আগামী ১৮ মে গানফুদা এবং ২৪ মে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও প্রায় ৩৫০ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

/এফআর/