স্ত্রীর মৃত্যুর পরদিনই হৃদরোগে আক্রান্ত ড্রামার রুশদী

বিনোদন ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ড্রামার আদনান রুশদী।
রবিবার (৩০ আগস্ট) বিকাল থেকে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শনিবার (২৯ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী শিরিন সুলতানা। প্রিয়তমার আকস্মিক মৃত্যুর পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
রুশদীর পরিবার সূত্রে এসব তথ্য জানা গেছে। এই দম্পতির ঘরে চার বছর বয়সের একটি সন্তান রয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডে নিয়মিত ড্রাম বাজিয়ে আসছেন আদনান রুশদী। ভোকালিস্ট হিসেবেও গেয়েছেন। এছাড়া চিরকুটসহ দেশের বেশ কয়েকটি নামি ব্যান্ডেও ড্রাম বাজিয়েছেন তিনি।
সংগীতশিল্পী ও তার পরিবারের এই চরম বিপদে গভীর শোক প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তারা জানিয়েছে, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে রুশদী কিছুদিন ব্যান্ডে ড্রাম বাজিয়েছিলেন। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে গভীরভাবে শোকাহত হয়ে চিরকুট সদস্য ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারকে শোক সামলে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন।

মধ্যরাতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা-CznNewsLab-eac468-256x144.webp)

-CznNewsLab-4a580c-480x270.webp)