‘বিরতিতে চেষ্টা করছি সেই পুরোনো মানুষটাকে খুঁজে বের করতে’

নিজস্ব প্রতিবেদক

আজ ১৮ অক্টোবর, সংগীতশিল্পী তাহসান খানের জন্মদিন। গত বছরের সেপ্টেম্বরে ২৫ বছরের সংগীত জীবনের ইতি টানার ঘোষণা দেন এই সংগীতশিল্পী। একসময় গান লেখা, সুর করা, গানের রেকর্ডিং, কনসার্ট নিয়ে তুমুল ব্যস্ত থাকতেন তিনি। বর্তমানে কিছুটা ব্যস্ত কমেছে। এই বিরতিতে চেষ্টা করছি সেই পুরোনো মানুষটাকে খুঁজে বের করতে বলে জানিয়েছেন তাহসান খান।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
তাহসান খান বলেন,ক্যারিয়ারের শুরুতে শিল্পীসত্তার বিচ্ছুরণ বেশি ছিলো, তেমন তারকাখ্যাতি ছিলো না। অনেক সংগ্রাম, পরিশ্রম করার পরে খ্যাতি পেয়েছি। দর্শক শ্রোতাদের ভালোবাসা পেয়েছি। এই তো পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীসত্তাটা খ্যাতির গোলকধাঁধায় হারিয়ে গেছে অনেকটাই।
তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারে আমি অনেক গান করেছি। নিজে বহু গান লিখেছি। বহু গানের সুর করেছি। সেসব গান, যা আমার শ্রোতাদের মনে এখনো বেঁচে আছে, সেসবই হয়তো বড় প্রাপ্তি। আর কোনো অপ্রাপ্তি নিয়ে ভাবি না।
মেয়ে আইরার প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, করোনার মধ্যে হঠাৎ করেই মেয়েকে নিয়ে গানটি করেছিলাম। অনেকে পছন্দ করেছিল। আর মেয়েকে নিয়ে যদি বলি, ও হয়তো আমার চেয়ে ভালো মাপের একজন শিল্পী হবে।
তিনি বলেন, জীবনের প্রতি মুহূর্তে জীবনদর্শন আলাদা, বদলায়। এটা সবার জন্যই। আমারও জীবনদর্শন বদলেছে। আমার সেই জীবনদর্শন খুঁজেও পেয়েছি, তবে সেটা একান্তই আমার নিজের। এটা নিয়ে কিছু বলতেও চাই না। কখনো বলার মতো ভাষা পেলে গান-কবিতাতেই লিখব। সেটা সময়ই বলে দেবে।

আমি সমাজ বদল করতে আসিনি: জন্মদিনে জেমস