‘রুম ঝুম’ দিয়ে শুরু কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন

সিটিজেন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে পর্দা উঠলো কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের। শনিবার (২৩ মে) নজরুলের কালজয়ী বর্ষার গান ‘রুম ঝুম’ এর মাধ্যমে নতুন এই সিজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মূলত অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ এর মূল সুরের ওপর ভিত্তি করে কবি নজরুল এই গানটি বাংলায় রূপান্তর করেছিলেন। বসফরাস উপকূলের সেই ঐতিহাসিক সুরের দীর্ঘ ভ্রমণকে উদযাপনের মধ্য দিয়ে কোক স্টুডিও বাংলা এবারের আয়োজনে দুই দেশের সংগীত ঐতিহ্যকে অনন্য এক সুতোয় বেঁধেছে।
নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় তরুণ শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাদের সঙ্গে এ আন্তর্জাতিক ফিউশনে অংশ নিয়েছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেভগেল এবং মোস্তফা ইপেক। এ বিশেষ কোলাবরেশনের মধ্য দিয়েই কোক স্টুডিও বাংলার বৈচিত্র্যময় মঞ্চে প্রথমবার অভিষেক হলো মাহতিম শাকিবের, আর নতুন কণ্ঠ হিসেবে নিজের সংগীত যাত্রা শুরু করলেন নুসরাত জাহান। কোকা-কোলা বাংলাদেশের পরিচালনায় জনপ্রিয় এ মিউজিক প্ল্যাটফর্মের চতুর্থ সিজনে মোট আটটি গান থাকবে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন আবেগ ও বৈচিত্র্যময় সংগীত ধারাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
কোক স্টুডিও বাংলার ঐতিহাসিক প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পীরা। নিজের অভিজ্ঞতা জানিয়ে মাহতিম শাকিব বলেন, এমন একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার বহনকারী গানের অংশ হতে পারা সত্যিই এক বিশেষ অনুভূতি। কালজয়ী সংগীতের মূল শেকড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা বর্তমান প্রজন্মের উপযোগী করে উপস্থাপনের জন্য তিনি কোক স্টুডিওর প্রশংসা করেন। অন্যদিকে, গানটিকে নিজের কাছে অত্যন্ত ব্যক্তিগত ও অর্থবহ বলে উল্লেখ করেছেন নুসরাত জাহান। শৈশবের মেন্টর শুভেন্দুর সংগীত প্রযোজনায় এ কাজটিকে নিজের স্বপ্নপূরণ আখ্যা দিয়ে তিনি বলেন, ঐতিহ্য ও প্রজন্মের মেলবন্ধনের এই কালজয়ী সৃষ্টির অংশ হতে পেরে তিনি গভীরভাবে কৃতজ্ঞ

জায়েদ খানের সঙ্গে অভিনয়ে নিউইয়র্কের মেয়র মামদানি