মস্তিষ্কের টিউমারের কেমো থেরাপি চলছে, কেমন আছেন তানিয়া বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটকের শুটিং নিয়ে বছরজুড়েই ব্যস্ত সময় পার করেন তিনি। অভিনয়ের পাশাপাশি দর্শকদের কাছেও তার রয়েছে বেশ পরিচিতি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়।
ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়ার মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে চিকিৎসকদের পরামর্শে তার আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তানিয়া।
দেশে ফেরার পর থেকে চিকিৎসা ও বিশ্রামেই সময় কাটছে তার।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার ছবি ও বিভিন্ন পোস্ট দেখে ভক্তদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে আগ্রহ তৈরি হয়। অনেকেই ধারণা করছিলেন, হয়তো আগের চেয়ে ভালো আছেন অভিনেত্রী।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফেসবুক লাইভে এসে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তানিয়া বৃষ্টি।
তানিয়া বৃষ্টি বলেন, অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমো থেরাপি চলছে। ৬ মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।
তিনি বলেন, বর্তমানে ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে আছি। পরিবার নিয়ে সেখানে ঘুরতে এসেছি। গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মনকে শান্ত রাখতেই এই সফর ।
এদিকে, দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও আবারও শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তানিয়া। অভিনয়ে কবে ফিরবেন ভক্তদের এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, নাটক তো করতে চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।

শুটিংয়ে ফেরার বিষয়ে ভক্তদের মতামতও জানতে চেয়েছেন তানিয়া। তাদের আগ্রহ থাকলে দ্রুতই কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

বিয়ের সাজে প্রভা, ঘটনা কী?

-CznNewsLab-37ecd8-256x144.webp)