বিয়ের সাজে প্রভা, ঘটনা কী?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বিয়ের সাজে প্রভা, ঘটনা কী?
বিয়ের সাজে সাদিয়া জাহান প্রভা। ছবি: ফেসবুক

ছোটপর্দার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি। তবে সামাজিকমাধ্যম পুরোপুরি সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে নিজের ভালো লাগা, মন্দ লাগা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন তিনি।

বেনারসি শাড়ি পরে বিয়ের আসনে প্রভা
বেনারসি শাড়ি পরে বিয়ের আসনে প্রভা

সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন প্রভা। ছবিতে দেখা গেছে সনাতন ধর্মের রীতি অনুসারে বধূ সেজেছেন তিনি। একটি বাড়ির উঠোনে সাজানো বিয়ের আসর। ওপরে রঙিন কাগজের সুতো টানানো। রয়েছে কলাগাছও। এছাড়া বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও রাখা আছে। সেখানেই লাল শাড়ি পরে বসে রয়েছেন প্রভা। মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা পলা।

আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই; তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি। ক্যাপশনে লেখেন প্রভা
আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই; তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি। ক্যাপশনে লেখেন প্রভা

কিন্তু এই আয়োজনের কারণ কী? সেটা অবশ্য করেননি অভিনেত্রী। ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’

প্রভার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, অভিনয়ের প্রয়োজনে তিনি এমস সাজ নিয়েছেন। তবে কোনো নাটক কিংবা বিজ্ঞাপনের শুটিং কি না এসব বিষয়ে ক্লিয়ার করেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশ কিছু শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এ সপ্তাহেই পুরোপুরি শেষ করার কথা শোনা যাচ্ছে। ‘দুই পয়সার মানুষ’ নামে আরেকটি সিনেমাতে অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

/জেএইচ/