শিরোনাম

বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিনে যা বললেন তৌসিফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিনে যা বললেন তৌসিফ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ও অভিনেতা তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবিরের জন্মদিন আজ। এই বিশেষ দিনে পরিবার, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছা-ভালোবাসা পাচ্ছেন তিনি। এর মধ্যে নেটিজেনদের নজর কাড়লো সাফা কবিরের ‘বেস্ট ফ্রেন্ড’ তৌসিফ মাহবুবের শুভেচ্ছাবার্তা।

শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে সাফা কবিরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

পোস্টে তৌসিফ লিখেন, ‘বেস্ট ফ্রেন্ডের জন্মদিনে উইশ করা আমার কাছে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। ঠিক এমনই একটা দিন আজ। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কিছুই বুঝতে পারছি না। এতো কিছু বলার আছে, অথচ কোনো কথাই যথেষ্ট মনে হচ্ছে না। তাই ভাবলাম, এই না-বুঝতে পারাটাই ক্যাপশন করে দিই।’

তিনি লিখেন, ‘শুভ জন্মদিন সাফা কবির। তুই নিশ্চয়ই জানিস, আমি তোকে কতটা ভালোবাসি দোস্ত।’

তৌসিফের এই শুভেচ্ছা-বার্তা প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা প্রকাশ করছেন তাদের ভক্ত-অনুরাগীরা।

উল্লেখ্য, ২০১৩ সালে আদনান আল রাজীবের ‘অ্যাট ১৮ অল টাইম দৌড়ের উপর’ টেলিছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে সাফা কবিরের। একই টেলিফিল্ম দিয়ে নাটকে এসেছিলেন তৌসিফ মাহবুবও।

/এসবি/