একসময় গরীব ছেলে পছন্দ ছিলো: প্রভা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
একসময় গরীব ছেলে পছন্দ ছিলো: প্রভা
সাদিয়া জাহান প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি। তবে সামাজিকমাধ্যমে সরব উপস্থিতি রয়েছে তার। নিজের জীবনের চড়াই-উৎরাই, ভালো লাগা, মন্দ লাগাসহ বিভিন্ন অভিজ্ঞতা ভক্তদের মাঝে শেয়ার করেন তিনি। এর মধ্যেই এক পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। কেমন ছেলে পছন্দ সেই বিষয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমার একসময় গরিব ছেলে খুব পছন্দ ছিল। আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা, ভাইবোনদের এভাবে মানুষ করেছে-এ রকম ছেলে। তিনি বলেন, ‘আমি বেশ আল্মাদী ছিলাম। এরকম একটা সময় ছিল প্রপারলি কথা বলতে পারতাম না।’

প্রভা বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে আমার বাবা-মা এমনকি আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মা অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে। স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

প্রসঙ্গত, সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশ কিছু শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এ সপ্তাহেই পুরোপুরি শেষ করার কথা শোনা যাচ্ছে। ‘দুই পয়সার মানুষ’ নামে আরেকটি সিনেমাতে অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

/জেএইচ/