ইরফান-সাদিয়ার এ কী হাল!

ইরফান-সাদিয়ার এ কী হাল!
বিনোদন ডেস্ক

ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক মাধ্যমে এই দুই অভিনয়শিল্পীর অবস্থা দেখে যেন থমকে গেছেন ভক্ত অনুরাগীরা। ইরফানের ডান হাত ভাঙা, আর্ম স্লিং দিয়ে গলায় ঝুলিয়ে রাখা। কপালে ব্যান্ডেজ এবং মুখে চোটের চিহ্ন। তার পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী সাদিয়া আয়মানেরও প্রায় একই অবস্থা। মাথায় ব্যান্ডেজ, নাকে মারের ক্ষতচিহ্ন।
সম্প্রতি সামাজিকমাধ্যমে দুজনের এমন বেহাল দশার একটি ছবি পোস্ট করেছেন ইরফান সাজ্জাদ। প্রথম দেখাতেই মনে হবে হয়তো এক্সিডেন্ট করেছেন এই জুটি। তবে ক্যাপশনে গেলে থমকে যেতে হবে। নেপথ্যের রহস্য উন্মোচন করেছেন অভিনেতা নিজেই।
বাস্তবে কোনো দুর্ঘটনা কিংবা মারামারি নয়, এটি তাদের আসন্ন এক নাটকের শুটিং সেটের দৃশ্য। ছবির ক্যাপশনে রসিকতা ছড়িয়ে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’।
তার এই ভাষ্য থেকেই স্পষ্ট, ‘বিবাহ বিভ্রাট’ শিরোনামের নতুন নাটক আসছে। আর সেখানেই চরিত্রের প্রয়োজনে দুজনের এমন দশা।
অভিনেতার মতো নেটিজেনরাও মজা করতে ছাড়েনি। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘নাটকের নাম দেখেই বুঝা যাচ্ছে কেউ থেমে নাই।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘কে কাকে মারলো জানিনা কিন্তু মাইর আপনে বেশি খাইছেন এইডা জানি।’
সম্প্রতি ইরফান-সাদিয়া জুটি বেশ কিছু নাটকে একসঙ্গে কাজ করছেন। এর আগে বিষন্ন মেঘ নামের একটি নাটক মুক্তি পেয়েছে। এর চরিত্র নিয়ে সাদিয়া আয়মান সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ক্যাপশনে লেখেন, ‘আমার আর রাফসানের পছন্দের আকাশ পাতাল তফাত, আমার পছন্দ রবীন্দ্র সংগীতের সাথে বৃষ্টি আর ওর পছন্দ জ্যাজ, ব্লুজ আর হেভি মেটাল। আমার পছন্দ কালিদাস, জয় গোস্বামী আর ওর কাফকা। আমাদের দর্শনই আলাদা…।’
ইরফান সাজ্জাদ খুব সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন। অভিনেতা লেখেন, ‘বিষন্ন মেঘ, ৫ মিলিয়ন ভিউ! ধন্যবাদ দর্শক।’

‘বনলতা সেন’ সিনেমা নিয়ে সাদিয়ার উচ্ছ্বাস