শিরোনাম

‘বনলতা সেন’ সিনেমা নিয়ে সাদিয়ার উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক
‘বনলতা সেন’ সিনেমা নিয়ে সাদিয়ার উচ্ছ্বাস
সাদিয়া আয়মান

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা নিয়ে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। মুক্তির পরপরই সিনেমাটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সিনেমা শেষ করে উজ্জ্বল ভাইকে দেখে জিজ্ঞেস করেছি, ‘ভাইয়া, জীবনানন্দ দাশের এতগুলো কবিতা রিসার্চ করতে আপনার কতদিন সময় লেগেছে?’ সে বলেছে আট বছর।

তিনি বলেন, এটা তো সাধনা। সাধনার পরেই এরকম একটা ছবি আমি দেখতে পেরেছি, দিস ইজ মাই অ্যাচিভমেন্ট।’

প্রত্যেক চরিত্রের সঙ্গে আমি জার্নি করেছি জানিয়ে সাদিয়া বলেন, নাবিলা আপু এত গ্রেসফুল, তুমি মাশাল্লাহ! আপুকে আমি বলেছিলাম একটু বলো তুমি কী করছ?’ ও বলেছিল, ‘গিয়ে দেখবা, হলে।’ আরও বলেছিল, ‘আমি তো তেমন ভালো অভিনয় করিই না।’

নিজের অভিনয় পছন্দ না করা ভালো আর্টিস্টের লক্ষণ বলে মন্তব্য করেন সাদিয়া। তিনি বলেন, ‘একজন ভালো আর্টিস্ট তার অভিনয় থেকে ভুল বের করতে পারে। নাবিলা আপুও তেমনি।’

সাদিয়া আরও বলেন, ‘আমি বলেছিলাম, তার মানে তুমি ভালোই করেছ। তুমি অনেক ভালো করেছ। নাবিলা প্রত্যেকটা চরিত্রের সাথে নিজেকে যেভাবে ক্যারি করেছে ওয়ান্ডারফুল।’

খায়রুল বাসার জীবনানন্দ দাশের চরিত্রে একদম মানিয়ে গিয়েছে বলে মন্তব্য করেন সাদিয়া। তিনি বলেন, ‘মনে হচ্ছিল আমি ওনাকেই দেখছি।’

সোহেল মণ্ডল সম্পর্কে তিনি বলেন, ‘সে যখন স্ক্রিনে এসেছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তোবা ইন্টারন্যাশনাল কোনো পারফর্মারের অভিনয় দেখছি, এরকম মনে হচ্ছিল। খুবই ভালো।’

/জেএইচ/