বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। অনেকটা স্পষ্টভাষী এই অভিনেত্রী সামাজিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বর্তমানে দেশে অহরহ হত্যা, খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। এমন পরিস্থিতিতে দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিশা। এমনকি সোনার গহনা পরে চলাফেরাও নিরাপদ মনে করেন না অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তানজিন তিশা। তিনি জানান, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সব সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব বিষয়কে অন্যায় মনে হয়। ন্যায়বিচারও পাওয়া যায় না।
অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
তিশা আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যেকোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
প্রসঙ্গত, ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করার পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তানজিন তিশা। বর্তমানে তিনি শাকিব খানের বিপরীতে আসন্ন ‘সোলজার’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন।

আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা