নায়িকা পূজা চেরীর বিয়ের গুঞ্জন

নায়িকা পূজা চেরীর বিয়ের গুঞ্জন
বিনোদন ডেস্ক

প্রেমের গুঞ্জন পূজা চেরীর জন্য নতুন কিছু নয়। কখনো সহশিল্পী, আবার কখনো পরিচালক কিংবা প্রযোজকের সঙ্গে নাম জড়িয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে এবার ঘটনা শুধুই প্রেমে আটকে নেই, জল গড়িয়েছে বিয়ের পিঁড়ি পর্যন্ত। ঢালিউডে জোর গুঞ্জন, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে নতুন জীবন শুরু করেছেন এ চিত্রনায়িকা। ঘনিষ্ঠ মহলের কেউ কেউ তো দাবি করছেন, চুপিসারে নাকি বিয়ের যাবতীয় নিয়মও সেরে ফেলেছেন তিনি।
সত্যিই কি তবে চার হাত এক হলো, নাকি এটি শুধু ছড়িয়ে পড়া এক মুখরোচক খবর- এই প্রশ্নের উত্তর পেতে ব্যাকুল পূজার ভক্তরা। কিন্তু যাকে ঘিরে এত তোলপাড়, সেই অভিনেত্রীই পুরোপুরি নীরব। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় পর্দার আড়ালেই রাখতে ভালোবাসেন এ নায়িকা। তবে বিয়ের ইঙ্গিত তিনি অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন। তিনি বছর দুয়েক আগেই নাকি আংটি বদল সেরে রেখেছেন বলে একটি খবর আলচনায় এসেছিল চলতি বছরের শুরুতে। পরবর্তীতে পূজা নিজেও এনগেজড থাকার বিষয়টি স্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। কিন্তু সেবারও নিজের বাগদত্তার পরিচয় আড়ালেই রেখেছিলেন।
শিশুশিল্পী হিসেবে অভিনয়ের হাতেখড়ি হলেও নায়িকা হিসেবে পূজার বড় পর্দায় অভিষেক ঘটে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। সিয়াম আহমেদের বিপরীতে সেই ছবিতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’ কিংবা ‘মাসুদ রানা’র মতো একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। রূপালী পর্দার এ সফল অভিনেত্রী এবার বাস্তব জীবনে নতুন কোনো গল্প লিখছেন নাকি এটি কেবলই গুঞ্জন, তা জানার অপেক্ষায় ভক্তরা।

কানে কাঠগোলাপ গুঁজে পরীমনির জলকেলি