শিরোনাম

কানে কাঠগোলাপ গুঁজে পরীমনির জলকেলি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
কানে কাঠগোলাপ গুঁজে পরীমনির জলকেলি
ঢালিউড অভিনেত্রী পরীমনি। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ঢালিউড তারকা পরীমনি মানেই যেন পর্দার বাইরেও নতুন কোনো আলোচনা। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সরব এ অভিনেত্রী এবার রাতের বেলা সুইমিং পুলের নীল জলে ভাসার কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড সুইমস্যুট পরে পুলের স্নিগ্ধ জলে নিজের মতো করে রিল্যাক্স করছেন পরীমনি। তবে নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুলটি। পুলের হালকা ও উষ্ণ আলোয় চোখ বন্ধ করে জলের ওপর শরীর ছেড়ে দিয়ে যেন এক টুকরো প্রশান্তি খুঁজে নিচ্ছেন তিনি। কোনো ছবিতে তার ব্যাকলেস লুক নজর কেড়েছে, আবার কোথাও জলের মাঝে মিষ্টি হাসি ছড়িয়ে মাতিয়েছেন ভক্তদের। কানে গোঁজা কাঠগোলাপের স্পর্শ তার রূপে বাড়তি স্নিগ্ধতা যোগ করেছে।

পরীমনি ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে নেটিজেনদের উপচে পড়া ভিড় জমে। বরাবরের মতো এবারও তার নতুন লুকে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন কিছুটা কটাক্ষ করে লিখেছেন, ‘পুরোনো অভ্যাস আর গেলো না।’ তবে পরীমনির রূপে মুগ্ধ হয়ে আরেক অনুরাগী লিখেছেন, ‘বাহ, সুইমিং সুট পরে ও ওনাকে দারুণ সুন্দর লাগছে।’

/এমএকে/