এআই ছাড়াই ছেলেকে ‘নাইনটিস হিরো’ লুকে সাজালেন পরীমণি

বিনোদন ডেস্ক

হঠাৎ করেই সামাজিকমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আশি কিংবা নব্বইয়ের দশকের লুকে নিজেদের মেলে ধরার ট্রেন্ড চালু হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। তবে এমন সময়ে এআই প্রযুক্তি ছাড়াই বাস্তবে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যকে নব্বই দশকের আবহে ফুটিয়ে তুললেন চিত্রনায়িকা পরীমণি। হেয়ারকাটে পরিবর্তন এনে তাকে যেন বানিয়ে দিয়েছেন ছোট্ট নায়ক।
সামাজিকমাধ্যম ফেসবুকে পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লেখেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’ অর্থাৎ ‘আমার নব্বই দশকের আসল নায়ক’।
ছবিতে পূণ্যকে নীল রঙের টি-শার্ট আর লম্বাটে ছাঁটের চুলে দেখা গেছে। তার এই নতুন লুকে রীতিমতো মুগ্ধ পরীমণির ভক্ত ও অনুরাগীরা।
ছবিগুলো প্রকাশ করার পর থেকেই মন্তব্যঘরে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, ‘ভবিষ্যতের ক্রাশ, হ্যান্ডসাম বয়!’ আবার কেউ কেউ বলেছেন, ‘যে যুগের হিরোই হোক, অলওয়েজ কিউটের ডিব্বা।’

চলছে ৮০’র দশকের ছবি তৈরির ট্রেন্ড, যেভাবে বানাবেন নিজের ‘ভিনটেজ’ লুক