ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েন শাকিব খান

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে এই নায়কের। তবে কখনও নিজের প্রেম ও বিয়ে সম্পর্কে সরাসরি তেমন কিছু বলেননি। এবার প্রেম সম্পর্কে খোলোমেলা আলোচনা করেছেন এই মেগাস্টার। সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমাকে এক সাক্ষাৎকারে জানালেন জীবনের অন্তরালের প্রেমের গল্প।
বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে জানালেন, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে দুজনের সম্পর্কটি খুব বেশি দূর এগোয়নি। সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি এখনও তাকে নাড়া দেয়।
শাকিব খানের বাসার কাছাকাছি ছিল সেই মেয়ের বাড়ি। অভিনেতার ভাষায়, সে দেখতে ভীষণ সুন্দর ছিল। আমি তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি- আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’
এখনও মানুষটিকে মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে অনুতপ্ত কি না জানতে চাইলে শাকিব বলেন, ‘আমি এখনও তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো।’ পরে অনেকটা নিজেই উত্তর দিলেন। অভিনেতা বলেন, ‘সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।’
পূর্ণিমা জানতে চান- সেই তরুণী যদি আবার ফিরে আসে তাহলে তাকে গ্রহণ করবেন কি না। জবাবে শাকিব বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

নতুন সিনেমায় শাকিব খান, শিগগিরই শুটিং