নতুন সিনেমায় শাকিব খান, শিগগিরই শুটিং

নতুন সিনেমায় শাকিব খান, শিগগিরই শুটিং
বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ‘বরবাদ’ সিনেমার সফলতার পর নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি। জানা গেছে, নতুন এই সিনেমাটির নাম রাখা হচ্ছে ‘নিঃস্ব’।
নায়ক হিসেবে শাকিব খানের নাম নিশ্চিত হলেও তার বিপরীতে নায়িকা কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করে নায়ক নিজেই সিনেমাটির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ছবিতে নির্মাতা হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে দেখা গেছে শাকিব খানকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।
‘নিঃস্ব’ সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, শিগগিরই সিনেমাটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপর শুরু হবে শুটিং।
গত বছরের রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। বক্স অফিসে এটি বড় সাফল্য পায়। ছবিটি ৭৫ কোটি টাকার বেশি ব্যবসা করে। এরই ধারাবাহিকতায় এবার ‘নিঃস্ব’ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে শাকিব ভক্তদের মধ্যে।

স্পেনের জয়ে শাকিব-বুবলী-অপুর উচ্ছ্বাস