সালমান শাহ হত্যা মামলার আলোচনার মধ্যেই শাবনূরের রহস্যময় পোষ্ট

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর রহস্য নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় এক বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সরাসরি সালমান শাহর হত্যা মামলা কিংবা কোনো ব্যক্তির নাম উল্লেখ না করলেও তার পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের কয়েকটি ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী সংবাদমাধ্যমে অভিনেতা ডনের পুরোনো একটি জবানবন্দির তথ্য তুলে ধরেন। ওই জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার দিন ওই বাড়িতে আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরাসহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। প্রথমে সালমান শাহর নাকে-মুখে ক্লোরোফোম দিয়ে অচেতন করা হয়। অচেতনের মাত্রা আরও গভীর করতে তাকে ইনজেকশন দেওয়া হয়েছিলো। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার পর তার মরদেহ ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই দড়িটি ডন নিজের কোমরে বেঁধে সেখানে নিয়ে গিয়েছিলেন।
ওমর ফারুক বলেন, এই জবানবন্দির ভিত্তিতে মামলাটি থানায় নথিভুক্ত হয়। পরবর্তীতে মামলার আসামি হিসেবে ডনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হয়। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। জামিনের জন্য কোনো আবেদন করা হয়নি। তদন্ত কর্মকর্তার আবেদন ও মামলার বিষয়বস্তু বিবেচনা করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সালমান শাহর মৃত্যুর পর থেকেই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের দাবিতে সরব তার ভক্তরা। সময়ের সঙ্গে সঙ্গে নানা অভিযোগ ও নতুন তথ্য সামনে আসায় মৃত্যুর ঘটনাটি নিয়ে বিতর্কও থামেনি। এরই মধ্যে বিভিন্ন সময়ে শাবনূরকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে অভিযোগ তোলা এবং তাকে গ্রেপ্তারের দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।
নব্বইয়ের দশকে সালমান শাহ-শাবনূর জুটি ঢাকাই চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পায়। তাদের ঘিরে সে সময় প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে শুরু থেকেই শাবনূর এসব দাবি অস্বীকার করে সালমানের সঙ্গে তার সম্পর্ককে ভাই-বোনের সম্পর্ক হিসেবে বর্ণনা করে আসছেন।
সম্প্রতি সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন,সালমানের সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না।
সব মিলিয়ে সালমান শাহর মৃত্যু নিয়ে পুরোনো প্রশ্ন যখন আবার সামনে এসেছে, ঠিক তখনই শাবনূরের রহস্যময় পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তার পোস্টের ইঙ্গিত আসলে কী? এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি এই অভিনেত্রী।

রিজভীর সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল: শাবনূর