‘রাগ করলা’ বলে ভাইরাল: কে এই ইমান আলি

‘রাগ করলা’ বলে ভাইরাল: কে এই ইমান আলি
গাজীপুর সংবাদদাতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’-এই ডায়ালগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাস্তব জীবন সর্বত্র রমরমা রাজত্ব চালাচ্ছে সংলাপটি। এমন পরিস্থিতিতে অনেকের মধ্যেই উঁকি দিচ্ছে কোনো কবিরাজের মুখ থেকে এলো এই কথা? ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই কবিরাজ নাকি অন্য কেউ?-সহ নানা প্রশ্ন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ব্যাক্তির নাম ঈমান আলী। সম্প্রতি একটি কন্টেন্টে কবিরাজের ভূমিকায় দেখা গেছে তাকে। সেই ভিডিওতে তার অভিনয়ের ধরণ, চোখের অভিব্যক্তি এবং স্বতন্ত্র বাচনভঙ্গিতে বলা ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ সংলাপটি মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। প্রকাশের পরপরই লাখ লাখ ভিউ ও অসংখ্য শেয়ারের মাধ্যমে এটি পরিণত হয়েছে ভাইরাল ট্রেন্ডে। শুধু সাধারণ দর্শকই নন, জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা ও তারকারাও এখন এই সংলাপ ব্যবহার করে তৈরি করছেন বিভিন্ন ধরনের ভিডিও।
জানা গেছে, প্রায় ২০-২৫ বছর আগে জীবিকার তাগিদে সপরিবারে লালমনিরহাট থেকে গাজীপুরে এসেছে ঈমান আলী। সেই থেকে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই পরিণত হয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমেই জীবিকা নির্বাহ করছেন তিনি। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করে সামাজিক সচেতনতা ও বিনোদনধর্মী হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করছেন ঈমান আলী।
ঈমান আলী বলেন, অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমি পেশাদার কোন কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে আমি পেশাটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অনেকেই হয়ত সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করছে। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
তিনি বলেন, আমি যত দিন বেঁচে থাকবো মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।

ফেসবুক পেজ ফিরে পেলেন ‘ভাইরাল’ তাজু