মনোনয়ন পেয়েও অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এবার অস্কার অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। তার অভিনীত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মোতাজ মালহিস। তিনি জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় একটি আয়োজনে উপস্থিত থাকতে না পারায় কষ্ট প্রকাশ করেন তিনি।
‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। ছবিতে মোতাজ মালহিস একজন কল সেন্টার অপারেটরের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ফোনে যোগাযোগের মাধ্যমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন।
মার্কিন প্রশাসনের একটি সিদ্ধান্তের কারণেই মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এই বিধিনিষেধ কার্যকর করা হয়।
তবে মোতাজ মালহিসের ভিসা-সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বাস্তব একটি ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় হিন্দ রজবসহ তার পরিবারের পাঁচ সদস্য নিহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারান দুই অ্যাম্বুলেন্সকর্মীও। সেই ঘটনার প্রেক্ষাপটই উঠে এসেছে