অসুস্থ শবনম মুশতারীর বাসায় সংস্কৃতিমন্ত্রী

সিজেডএন ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারীকে দেখতে তার বাসায় গেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার (৪ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে শিল্পীর বাসভবনে যান তারা।
এ সময় মন্ত্রী-প্রতিমন্ত্রী দীর্ঘক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ ছাড়া পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা।
সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর জরুরি চিকিৎসায় তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।
এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, শবনম মুশতারী বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা। তিনি নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে ‘একুশে পদক’-এ ভূষিত হন। এ ছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন।

মানবতার ফেরীওয়ালা বলিউড সংগীতশিল্পী, বাঁচিয়েছেন ৩ হাজার শিশুর প্রাণ!