শিরোনাম

ছায়ানটের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ছায়ানটের নতুন কমিটি গঠন
সারওয়ার আলী ও লাইসা আহমদ লিসা

বাঙালি সংস্কৃতির চর্চা ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য সামনে রেখে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে ছায়ানট।

বাঙালি সংস্কৃতির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে ছায়ানটের নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। এতে সারওয়ার আলী সভাপতি এবং লাইসা আহমদ লিসা সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তারাসহ মোট ১৫ সদস্যের কার্যকরী সংসদ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন বছরের জন্য কার্যকরী সংসদ নির্বাচিত করা হয়। একই মেয়াদের জন্য ছয় সদস্যের উপদেষ্টা পরিষদও নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত কার্যকরী সংসদে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসেহুন আমীন।

এছাড়া, কার্যকরী সংসদের সদস্যরা হলেন– মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।

নতুন কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।

/এফআর/