প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক

বলিউডের আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। মাঝে মাঝেই সামালোচিত হন তিনি। এমন একটি সমালোচনার অবসান ঘটাতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেত্রী।
জানা গেছে, সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে আইটেম গানে দেখা গিয়েছে নোরা ফতেহিকে। সেই ছবির গান ‘সরকে চুনরি তেরি সরকে’ মুক্তি পেতেই সামাজিকমাধ্যমে বিতর্ক শুরু হয়। অশালীন, কুরুচিপূর্ণ কথা ও নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়। পরে গানটি নিষিদ্ধ করে সব প্লাটফর্ম থেকেই সরিয়ে দেওয়া হয়। গনটির জন্য নোরা নিজেও ক্ষমা চেয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) ভারতের দিল্লিতে জাতীয় নারী কমিশনের সামনে হাজিরা দিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিতর্কিত এই গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে বিভিন্ন মহলে তীব্র আপত্তি ওঠার পর বিষয়টি আদালত ও কমিশন পর্যন্ত গড়ায়।
কমিশন থেকে বেরিয়ে নোরা সংবাদমাধ্যমকে বলেন, ‘কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে আমি এই ঘটনার দায় নিচ্ছি এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি।’ তিনি বলেন, ‘পরিস্থিতি আমাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যে আমি সত্যিই লজ্জিত।’
নোরা আরও জানান, এখন থেকে অনাথ মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের পড়াশোনার সব খরচ তিনি নিজে বহন করবেন।
এই গানে নোরার সঙ্গে অভিনেতা সঞ্জয় দত্তকেও দেখা যায়, যার ফলে জাতীয় নারী কমিশন তাকেও তলব করে।
জানা গেছে, গত ২৭ এপ্রিল সঞ্জয় দত্ত কমিশনে হাজিরা দিয়েছিলেন। সেই সময় তার আইনজীবী হেমন্ত শাহ দাবি করেছিলেন, গানটি যে ভাষায় রেকর্ড করা হয়েছিল সেটি সঞ্জয় দত্ত বুঝতেন না। ফলে গানের কথা বা অর্থ সম্পর্কে অবগত না থেকেই তিনি সেখানে পারফর্ম করেছিলেন।
সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

ছবির কারণে কটাক্ষের শিকার নোরা ফাতেহি