শিরোনাম

ছোট ভুলের কারণে ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ছোট ভুলের কারণে ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল
রাকুল প্রিত সিং

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রিত সিং। বলিউডেও নিয়মিত অভিনয় করেন তিনি। নিজের ফিটনেস নিয়েও সচেতন এই অভিনেত্রী। তবে একটি ছোট ভুল যে কত বড় বিপদ ঘটাতে পারে, সম্প্রতি সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন রাকুল।

সম্প্রতি একটি চ্যাট শোতে অংশ নিয়ে রাকুল প্রিত সিং এক দুর্ঘটনার কথা বলেছেন। অভিনেত্রী জানান, জিমে ৮০ কেজি ডেডলিফট করার সময় নিরাপত্তা বেল্ট ব্যবহার না করায় তিনি কোমরে বেশ চোট পান। সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে, তাকে টানা ৪০ দিন বিছানায় থাকতে হয়েছিল।

ডেডলিফট করার সময় নিরাপত্তা বেল্ট পরলেও সেদিন কোনো এক কারণে সেটা করেননি। আর ছোট্ট এই ভুল তাকে দীর্ঘদিন ভুগিয়েছে। শুধু শারীরিক আঘাত নয়, মানসিকভাবেও অভিনেত্রীকে ভীষণভাবে প্রভাবিত করেছিল।

রাকুল বলেন, হঠাৎ করেই আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারছিলাম না। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও আমাকে ভেঙে দিচ্ছিল। কর্মচঞ্চল একজন মানুষের জন্য দীর্ঘ সময় শয্যাশায়ী থাকা অত্যন্ত কঠিন। বিশেষ করে কাজ, ব্যায়াম ও দৈনন্দিন কর্মকাণ্ড থেকে দূরে থাকা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

তবে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য স্বামী জ্যাকি ভগ্নানির প্রশংসা করেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, সম্প্রতি রাকুল প্রিত সিং অভিনীত রোমান্টিক কমেডি সিনেমা ‘পতি পত্নি অউর ও দো’ মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

/জেএইচ/