বিয়েতে অহেতুক খরচ না করে সেই অর্থ অসহায়দের দিন: শ্রুতি

বিনোদন ডেস্ক

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রতি হাসান। বলিউডেও নিয়মিত অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সম্পর্কে নাম জড়ালেও এখনো বিয়ে করেননি ৪০ বছর বয়সী এই তারকা।
স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এসে নিজের বিয়ে, ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। শ্রুতি জানান, তার কাছে বিয়ে শুধুই কাগুজে কোনো সম্পর্ক নয়। এটি দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই জাঁকজমকপূর্ণ আয়োজন বা কাগজপত্রের চেয়ে পরষ্পরের ভালোবাসা ও সম্মান জরুরি।
অভিনেত্রীর ভাষ্য, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’
খুব সাধারণ আয়োজনে বিয়ে করার পক্ষে শ্রুতি হাসান। তিনি বলেন, ‘এসব আয়োজন আমরা আসলে কার জন্য করি? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন!’
অভিনেত্রী আরও বলেন, তিনি মাতৃত্ব খুব পছন্দ করেন। তবে পরিবার বা সমাজের প্রত্যাশার কারণে নয়, তিনি নিজের মতো করেই মা হতে চান।
অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতির হাতে বর্তমানে একটি তামিল ও একটি তেলুগু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তামিল ‘ট্রেন’-এর শুটিং সম্পন্ন হয়েছে। এখন প্রি-প্রডাকশন চলছে। আর তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং চলমান।

অনেক কাজ করা বাকি: পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি