চাকরি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চাকরি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটি ভূগোল ও পরিবেশ বিভাগে ৯ম গ্রেডে ‘লেকচারার’ পদে ৫ জন শিক্ষক নিয়োগ দেবে। ১ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: লেকচারার

বিভাগ: ভূগোল ও পরিবেশ

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই

কর্মস্থল: ঢাকা

যোগ্যতা: এসএসসি/এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং উভয় স্তরে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। পিএইচডি/সমমানের ডিগ্রিধারিদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আবেদন ফি: ৭৫০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/এবি/