খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনা সংবাদদাতা

খুলনার দিঘলিয়ায় নাসিম নামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) এক নেতা গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাসিম একটি চায়ের দোকানে চা খেয়ে বাসার উদ্দেশে যাচ্ছিলেন। এসময় দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।

ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেলো এইচএসসি ফলপ্রত্যাশীর