‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীতে আজ বর্ণাঢ্য র্যালি

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বাড়াতে ৫ অক্টোবর পালিত হবে ‘বিশ্ব বসতি দিবস’। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার।
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে রবিবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব গৃহায়ন ও রাজউক চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ থেকে শুরু হওয়া র্যালিটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে।
১৯৮৫ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত হয়। ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ‘এডিকোয়েট হাউজিং ফর অল’। এর বাংলা ভাবানুবাদ ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।
তিন দিনব্যাপী আবাসন মেলা
দিবসটি উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে সোমবার থেকে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নেবে। আবাসন, নির্মাণ খাত এবং ব্যাংকিং সেবা পণ্য ও সেবা প্রদর্শনের জন্য মেলায় মোট ১৫৭টি স্টল থাকছে। বিশ্ব বসতি দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্তৃক এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে।
বিশ্ব বসতি দিবসে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সোমবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, হাউজ বিল্ডিং রিচার্স ইনিস্টিউট, বাংলাদেশ ইনিস্টিউট এবং হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হবে।
এছাড়া দেশব্যাপী সব বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ