চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এম আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সিএসটিইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানী ড. এম আতিকুর রহমান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।
ড. এম আতিকুর রহমানের জন্ম চাঁদপুরের কচুয়া। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হিসেব কর্মজীবন শুরু করেন। দেশের সীমানা পেরিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের মেধা ও মননের স্বাক্ষর রেখেছেন। উদ্ভিদবিজ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ-বিষয়ক তার গবেষণাকর্ম বিশ্বব্যাপী প্রশংসিত। তিনি স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী আবেরডিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণা ফেলোদের এক্সটার্নাল স্টাফ মেম্বার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
ড. আতিকুর রহমান ১৯৯৭ সাল থেকে দীর্ঘ সময় ধরে আবেরডিন বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ ‘বায়োডাইভারসিটি লিংক প্রজেক্ট’-এর বাংলাদেশ সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দেশি-বিদেশি জার্নালে তার বহু গবেষণাপত্র প্রকাশ পেয়েছে। গবেষণার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উদ্ভিদবিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তার বহুমাত্রিক গবেষণা দেশের জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত।
শিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ এবং বিশ্বমানের গবেষণা অবকাঠামো গঠনে ড. আতিকুর রহমানের অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবেরডিন বিশ্ববিদ্যালয়সহ আন্তর্জাতিক অঙ্গনে তার কাজের সংযোগ খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়টিকে বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে সক্ষম হবে। তার প্রজ্ঞা, সুদূরপ্রসারী নেতৃত্ব এবং একাগ্রতায় বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ও বিজ্ঞান চর্চায় অনন্য উচ্চতায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের।

‘বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই’