‘বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই’

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সোমবার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতার অন্যতম মানদণ্ড হলো গবেষণা। যে বিশ্ববিদ্যালয় গবেষণায় যত এগিয়ে, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও সে তত এগিয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয় তুলনামূলক নবীন হলেও গবেষণার ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি অর্জন করছে।
গবেষকদের উদ্দেশে তিনি বলেন, ‘উপস্থিত অভিজ্ঞ রিসোর্স পার্সনদের দিকনির্দেশনা কাজে লাগিয়ে গবেষণা প্রকল্পগুলো আরও পরিশীলিত করতে হবে। গবেষণার ফলাফল মানসম্পন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশের চেষ্টা করতে হবে। ভালো জার্নালে প্রবন্ধ প্রত্যাখ্যাত হলেও হতাশ না হয়ে পর্যালোচকদের পরামর্শ অনুযায়ী সংশোধন করে পুনরায় জমা দিতে হবে। একজন গবেষকের সবচেয়ে বড় গুণ ধৈর্য ও অধ্যবসায়। গবেষণা ও বিজ্ঞানের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।’
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা; গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান; বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল; ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন) ও ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের মো. ফরিদ উদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের ড. মুনশি ইসরাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পগুলোর আওতায় সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি ভেন্যুতে মোট ৩৫টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। এসব গবেষণার মানোন্নয়ন, পর্যালোচনা এবং ভবিষ্যৎ প্রকাশনা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতেই এ সেমিনারের আয়োজন করা হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান