শিরোনাম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি: সংগৃহীত

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (২৮ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, আগামী দুই থেকে এক দিনের মধ্যেই এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

প্রস্তাবে বলা হয়েছে, অন্যান্য কার্যক্রম শেষ করে শিগগিরই বেতন-ভাতা ছাড় করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক পাঠানো হয়। এরপর অনলাইনভিত্তিক বিল দাখিলের মাধ্যমে সেই প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সর্বশেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের একটি আধুনিক পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির ফলে বেতন প্রক্রিয়াকরণ আরোও স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এসবি/