শিরোনাম

ঢামেকে পুনরায় জরুরি সেবা শুরু, সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক
ঢামেকে পুনরায় জরুরি সেবা শুরু, সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অপ্রতাশিত ঘটনার বিষয়ে সাংবাদিকদরে বিফ্রিং করেন হাসপাতােলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার জের ধরেে এখানে বন্ধ থাকা জরুরি সেবা পুনরায় চালু হয়েছে।

বুধবার (৮এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এই তথ্য দেন।

পরিচালক বলেন, ঢামেক চিকিৎসক এবং ঢাবি শিক্ষার্থীদের মধ্যকার ঘটনা তদন্তের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন অধ্যাপক নাদিম আহমেদকে ওই কমিটির প্রধান করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আরও বলেন, কমিটিকে আগামী শনিবার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন আনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/বিবি/