শিক্ষা নিয়ে রাজনীতি করা উচিত নয়: আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। তিনি বলেন, ‘শিক্ষা নিয়ে রাজনীতি করলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। দেশে আমরা একটি ভালো শিক্ষা ব্যবস্থা চাই।’
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষাখাতে সুশাসন: নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় আতিক মুজাহিদ এসব কথা বলেন।
ড. আতিক মুজাহিদ বলেন, ‘দেশে বড় বড় বিল্ডিং করার বরাদ্দ আসলেও, শিক্ষকদের কিন্তু বেতন বাড়ে না। সবার আগে শিক্ষকদের বেতন এবং সুযোগ সুবিধা দেওয়া দরকার। এই রাষ্ট্র ৯ হাজার কোটি টাকার বাজেট দিতে পারে, কিন্তু শিক্ষকদের জন্য কিছু করতে পারিনি। এটা আমাদের জন্য লজ্জার।’
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা পে-স্কেলের কথা বলছেন, কিন্তু বাস্তবায়ন করছেন না। এই সরকারের অনেক জায়গায় লেজে-গোবরে অবস্থা। কিন্তু, তারা বলছে, তাদের ম্যানেজমেন্ট নাকি ভালো রয়েছে।’
শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এই সংসদ সদস্য বলেন, ‘আপনি জেগে উঠুন। শিক্ষকদের নিয়ে একটু ভাবুন।’
তিনি আরও বলেন, ‘আমাদের সবাইকে নিয়ে একটা কারিকুলাম করা দরকার এবং শিক্ষার উন্নয়ন করা উচিত। তাহলে জাতি এগিয়ে যাবে।’
আলোচনা সভায় বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক মো. আব্দুর রহমান রিজভী বলেন, ‘দেশের বিপুলসংখ্যক বেসরকারি শিক্ষক শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও যৌক্তিক দাবিগুলো যথাযথভাবে উপস্থাপন এবং শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক সংস্কারে ভূমিকা রাখার লক্ষ্যে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স গঠিত হয়েছে।’
তিনি জানান, শিক্ষক সমাজের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতি-নির্ধারকের কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখাই অ্যালায়েন্সের অন্যতম লক্ষ্য।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদী, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এম এ মান্নান মনির প্রমুখ।

শিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে বিএনপির দুই নেতার টানাটানি