শিক্ষাপ্রতিষ্ঠানে মিলতে পারে টানা চার দিনের ছুটি

সিজেডএন ডেস্ক

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিয়মিত ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে ওই দিন ঐচ্ছিক ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
ছুটির সূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্বাভাবিক কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নেওয়া হলে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
এই ছুটি দেশের সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।
এদিকে ছুটির তালিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শনিবার মধু পূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।