পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিয়মিত ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে ওই দিন ঐচ্ছিক ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়েছে এশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। সম্ভাব্য সংকট মোকাবিলায় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সপ্তাহে আরও একদিন সরকারি ছুটি ঘোষণা করেছে।