শিরোনাম

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
প্রতীকী ছবি

দেশের ১২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে। এর মধ্যে নয় কলেজে নতুন অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে। আর তিনটি কলেজ নিযুক্ত করা হয়েছে উপাধ্যক্ষ। একই সঙ্গে আরও ১৩ শিক্ষা ক্যাডার কর্মকর্তার বদলির আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নওগাঁর মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. বদরুল ইসলাম, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক গাজী সবুজ আহম্মদ, টাঙ্গাইলের ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক মো. আনিসুর রহমান, যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, ঢাকার উত্তরা সরকারি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন ভুঁইয়া, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন, নোয়াখালীর সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক অনুপম চন্দ্র দাস।

এছাড়া, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক সৈয়দ সাদিয়াল ফেরদৌস, বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক আবদুস সামাদ।

/এফআর/